প্রশ্নঃ পূর্ব ও মধ্য ভারতে লোহাইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী ?

 প্রশ্নঃ পূর্ব ও মধ্য ভারতে লোহাইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী ?

উত্তর : পূর্বও মধ্য ভারতে লোহা-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ :--

পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লোহা ইস্পাত কারখানা গড়ে উঠেছে যেমন : দুর্গাপুর, জামশেদপুর, কুলটি-বার্ণপুর, বোকারো, রৌরকেল্লা ও ভিলাই। এই স্থানে এইভাবে লোহা ইস্পাত কারখানার কেন্দ্রীভবনের কারণ হল—এই শিল্পের প্রয়োজনীয় সব ধরনের কাঁচামাল এবং অন্যান্য অবস্থানগত সুবিধা এখানে বর্তমান। যেমন :

১। প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা : নিম্নে পূর্ব ও মধ্য ভারতের লোহা ইস্পাত কারখানাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির প্রাপ্তিস্থান হল —

(a) কয়লা : কয়লার প্রাপ্তিস্থান হল রানিগঞ্জ (পশ্চিমবঙ্গ), ঝরিয়া, বোকারো, করণপুর (ঝাড়খন্ড),উমারিয়া (মধ্যপ্রদেশ), তালচের (ওড়িশা) প্রভৃতি।

(b) আকরিক লোহা ঃ আকরিক লোহা-র প্রাপ্তিস্থান হল — গুয়া, চিরিয়া (ঝাড়খন্ড), বাদামপাহাড়, বোনাই (ওড়িশা), বায়লাডিলা, দাল্লি-রাজ হারা (ছত্রিশগড়) প্রভৃতি।

(c) চুনাপাথর : চুনাপাথর-এর প্রাপ্তিস্থান হল – বীরমিত্রপুর (ওড়িশা), ভবনাথপুর, সাতনা, কুটেশ্বর, কাটনি (মধ্যপ্রদেশ) প্রভৃতি।

(d) ডলোমাইট ঃ ডলোমাইট-এর প্রাপ্তিস্থান হল — সম্বলপুর, সুন্দরগড় (ওড়িশা), হিরি, কাটনি (মধ্যপ্রদেশ) প্রভৃতি।

(e) ম্যাঙ্গানিজ : ম্যাঙ্গানিজ-এর প্রাপ্তিস্থান হল। গাংপুর ও বোনাই (ওড়িশা)।


২। জলের সহজলভ্যতা : এই শিল্পের জন্য যে বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয় তা এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত দামোদর, সূবর্ণরেখা, খরকাই, শহখ প্রভৃতি নদনদী থেকে সহজেই পাওয়া যায়।

৩। পর্যাপ্ত বিদ্যুৎশক্তি ঃ পূর্ব ও মধ্য ভারতে পচুর কয়লা নির্ভর বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। যেমন : কোরবা (ছত্তিশ গড়), বিন্ধ্যাচল (মধ্যপ্রদেশ), রামগুভাম (অন্ধ্রপ্রদেশ), দুর্গাপুর, - দিশেরগড় (পশ্চিমবঙ্গ), বোকারো (ঝাড়খন্ড) প্রভৃতি।

৪। উন্নত পরিবহন ব্যবস্থা : পূর্ব ও মধ্য ভারতে লোহা-ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনে বিশেষভাবে সহায়তা করেছে উন্নত পরিবহন ব্যবস্থা। যেমন NH 2, 6, 23, 33 প্রভৃতি জাতীয় সড়ক। এই অঞ্চলের ওপর দিয়ে প্রসারিত হওয়ায় দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজেই যোগাযোগ ও পণ্যদ্রব্যের আমদানি রপ্তানি করা যায়।


৫। উন্নত বাজার ও চাহিদা : পূর্ব ও মধ্য ভারত ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে খুবই সমৃদ্ধ। তাই এই অঞ্চলে লোহা ইস্পাতের যথেষ্ট 

চাহিদা রয়েছে।

Post a Comment

0 Comments